চাকরি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন

পদ ও যোগ্যতা : অফিস সহায়ক ৪ জন। ৮ম শ্রেণি বা সমমান পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। নিরাপত্তা প্রহরি ২ জন। ৮ম শ্রেণি বা সমমান পাস। অভিজ্ঞ এবং সেনাবাহিনীর সদস্যদের অগ্রাধিকার। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। পরিচ্ছন্নতা কর্মী ১ জন। ৮ম শ্রেণি বা সমমান পাস। পেশাদার সুইপার সদস্যদের অগ্রাধিকার। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ২ আগস্ট ২০২১ সাধারণ প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর।http://bpc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ২ আগস্ট ২০২১ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্য দরকারি সব তথ্য জানা যাবে এই www.bpc.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম।

সূত্র : কালের কণ্ঠ, ২৯ জুন, পৃষ্ঠা ১৫

পানিসম্পদ মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর/পিএ ১ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক বা সমমান ডিগ্রি। সাঁটলিপিতে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ১ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক বা সমমান ডিগ্রি। সাঁটলিপিতে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। গাড়িচালক (লাইট) ১ জন। বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট মোটরযান চালনায় ৩ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। পরিচ্ছন্নতা কর্মী ১ জন। ৫ম শ্রেণি বা সমমান পাস অথবা পেশাদার ঝাড়–দার। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। সাধারণ প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। আবেদন ফরম, প্রক্রিয়া ও অন্য দরকারি সব তথ্য জানা যাবে এই www.warpo.gov.bd) ওয়েবসাইটে। ডাক, কুরিয়ার বা হাতে হাতে আবেদনের শেষ তারিখ ৫ আগস্ট ২০২১ বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : পানিসম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ পরিকল্পনা সংস্থা, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ১২ জুলাই, পৃষ্ঠা ৪

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

পদ ও যোগ্যতা : প্রদর্শক (রসায়ন/জীববিজ্ঞান) ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে ২য়  শ্রেণিতে স্নাতক বা সমমান ডিগ্রি। ডিগ্রি ছাড়া অন্য দুটি পরীক্ষায় যেকোনো একটিতে ৩য় বিভাগ বা সমমান ফল গ্রহণযোগ্য। বেতনক্রম:  ১৬০০০-৩৮৬৪০ টাকা। প্রদর্শক (আইসিটি) ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের পাস। স্নাতকোত্তর সমপর্যায়ে ১ম বিভাগ বা সমমানের ফল থাকলে যেকোনো একটিতে ৩য় বিভাগ বা সমমান ফল গ্রহণযোগ্য। বেতনক্রম:  ১৬০০০-৩৮৬৪০ টাকা। সবগুলো পদেই কোনো প্রার্থীর পরীক্ষায় প্রাপ্ত ৩য় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। অধ্যক্ষ, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বান্দরবান সেনানিবাস এই ঠিকানায় আবেদন পাঠানো যাবে ২ আগস্ট ২০২১ অফিস চলাকালীন।

সূত্র : ইত্তেফাক, ৯ জুলাই, পৃষ্ঠা ৪

গ্রন্থনা : আনিকা তাহসিন