রাজধানীর মতিঝিল এলাকায় কিশোর গ্যাং ‘বিচ্ছু বাহিনী’ ও ‘নিবিড় গ্রুপে’র পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গত শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস জানান, মতিঝিলের এজিবি কলোনি এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদক কেনাবেচা, ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল। অভিযোগ পেয়ে গত শনিবার রাতে এজিবি কলোনির হিন্দুপাড়ার লোকনাথ বাবার মন্দিরের সামনে অভিযান চালানো হয়। এ সময় বিচ্ছু বাহিনী ও নিবিড় গ্রুপের সদস্য জুয়েল, তরিকুল ইসলাম, জুনাইদ, রবিউল ইসলাম ওরফে রবিন ও সাগরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি চাকু জব্দ করা হয়েছে। তারা মতিঝিল, মুগদা ও শাহজাহানপুর থানা এলাকায় অস্থায়ীভাবে বসবাস করে।