অজ্ঞাত শিশুর অভিভাবকের সন্ধান চেয়েছে পুলিশ

হারিয়ে যাওয়া অজ্ঞাত এক মেয়ে শিশুর পিতা-মাতার সন্ধান চেয়েছে পুলিশ। শিশুটি বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

তার বয়স ৮ বছর। গায়ের রং শ্যাম বর্ণ। উচ্চতা ৩ ফিট ৯ ইঞ্চি। তার পরনে রয়েছে গোলাপি রঙের ফ্রক।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম জানান, গত ২৪ জুলাই এসআই মো. মাসুদুল হাসান তেজগাঁও থানা এলাকায় ডিউটি করাকালে বেতার সংবাদের মাধ্যমে তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকা থেকে অজ্ঞাত ভিকটিম (৮) -কে হেফাজতে নেন এবং থানায় নিয়ে আসেন।

থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করলে ভিকটিম বাক প্রতিবন্ধী হওয়ায় কিছুই বলতে পারে না। পরবর্তীতে ভিকটিমকে নিরাপদ হেফাজতে রাখার জন্য ওই সেন্টারে রেখে যায় পুলিশ।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর-১২২৭, তারিখ-২৪/০৭/২০২১খ্রি.।

ইফতেখায়রুল ইসলাম বলেন, ছবিতে প্রদর্শিত শিশুকে কেউ চিনে থাকলে বা তার স্বজনের সন্ধান জেনে থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৭৪৫-৭৭৪৪৮৭ ও টিএনটি ০২৪৮১১৮৫৪২।