সাংবাদিক নভেরা দীপিতার ১৫তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

অকালপ্রয়াত মেধাবী সাংবাদিক নভেরা দীপিতার ১৫তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার।

ইংরেজি পত্রিকা দি ডেইলি স্টারের প্রতিবেদক নভেরা দীপিতা ২০০৬ সালের ২৭ জুলাই মৃত্যুবরণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্বর্ণপদক বিজয়ী ছাত্রী ছিলেন।

সাংবাদিক নভেরার মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে আজিমপুর গোরস্থানে প্রয়াতের কবরে দোয়া এবং এতিমখানা, মাদ্রাসায় ও দুস্থদের অর্থ সাহায্য দেয়া হবে।

নভেরা দীপিতা মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি আদিলা বকুলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা নিয়ন্ত্রণে এলে ও বিশ্ববিদ্যালয় খোলা হলে ট্রাস্টের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে ‘নভেরা স্মৃতি বৃত্তি’ দেয়া হবে।