আমানুল ইসলাম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রকৌশলী এ কে এম আমানুল ইসলাম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। গত বছর ২৭ জুলাই করোনায় আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আমানুল ইসলাম চৌধুরী তৎকালীন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমান বুয়েট) থেকে ১৯৫৮ সালে তড়িৎ প্রকৌশল বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেন। তিনি ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ছোট ভাই তিনি। তার জন্ম ১৯৩৮ সালে বিক্রমপুরের শ্রীনগরের বাড়ৈখালি গ্রামে। বিজ্ঞপ্তি