রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবুজবাগ মাদারটেক এলাকায় আব্দুর রাজ্জাক হাওলাদার (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়। গতকাল সোমবার বেলা ২টার দিকে মাদারটেক নন্দীপাড়া এক নম্বর রোডের একটি টিনশেড বাড়িতে এই ঘটনা ঘটে।
এদিকে কদমতলীর মুন্সিখোলা এলাকায় একটি রড কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবক মারা গেছেন। গতকাল বেলা ৩টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।