চলমান লকডাউন বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল সোমবার আইএসপিআর জানিয়েছে, করোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা
বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে নৌবাহিনী। ওই সব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নৌ-সদস্যরা জরুরি প্রয়োজন ব্যতীত চলাচল সীমিত করার লক্ষ্যে প্রধান প্রধান সড়ক ও বাজারে সচেতনতামূলক মাইকিং, মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সংক্রমণ প্রতিরোধে গৃহীত সব কার্যক্রমে অসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে।