প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গত ১৩ জুলাই দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত ‘পঙ্গু হচ্ছে কারিগরি শিক্ষা’ শীর্ষক প্রতিবেদনটির প্রতিবাদ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। ১৯ জুলাই পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ‘প্রতিবেদনে কারিগরি শিক্ষা বিষয়ে যেসব তথ্য দেওয়া হয়েছে তা অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’ এতে আরও বলা হয়, ‘কোনো কোর্সকে কমিয়ে আনা নয় বরং শিক্ষার্থীদের চাহিদা ও দ্রুত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বিদ্যমান ডিপ্লোমা কোর্সসমূহকে দেশ বিদেশে কর্মসংস্থানের চাহিদা ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে ক্রেডিট ঘণ্টা সংবলিত করার একটি প্রস্তাব সরকারের বিবেচনাধীন। এর লক্ষ্য হলো কোনো শিক্ষার্থী যদি কোনো ক্রেডিট নির্ধারিত সময়ের আগে সমাপ্ত করতে পারে তবে তাকে দীর্ঘ সময় শিক্ষাঙ্গনে আটকে রাখা শুধু মেধা ও সময়ের অপচয় নয় মানবাধিকার পরিপন্থী।’

প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনটি কারিগরি শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সকল পক্ষের সঙ্গে কথা বলে করা হয়েছে, যা প্রতিবেদনে রয়েছে। এ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির বক্তব্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত নয়।