ভারত থেকে আসা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন খালাসের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিন্ডে বাংলাদেশের উৎপাদন ও বিক্রয় কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দুপ্তারা এলাকায় লিন্ডের কারখানায় অক্সিজেন সংরক্ষণের কাজ সম্পন্ন হয়। লিন্ডে বাংলাদেশের পিয়ার এজেন্সি কর্মকর্তা রেহেনুমা তারান্নম দেশ রূপান্তরকে এসব তথ্য জানান।
তিনি আরও জানান, ভারত থেকে আসা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন খালাসের পর সিরাজগঞ্জ থেকে রূপগঞ্জে লিন্ডে বাংলাদেশের উৎপাদন ও বিক্রয় কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। পরে তা কভিড-১৯ হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে। ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর থেকে ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস নামের ট্রেনে বেনাপোল হয়ে গতকাল সকাল ১০টা ৫০ মিনিটে সিরাজগঞ্জ রেলস্টেশনে পৌঁছায় ২০০ মেট্রিক টন অক্সিজেন।