সাংবাদিক নভেরা দীপিতার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। দ্য ডেইলি স্টারের প্রতিবেদক নভেরা দীপিতা ২০০৬ সালের ২৭ জুলাই মৃত্যুবরণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্বর্ণপদকজয়ী ছাত্রী ছিলেন। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজিমপুর কবরস্থানে দোয়া এবং দুস্থদের অর্থ সাহায্য দেওয়া হবে। নভেরা দীপিতা মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি আদিলা বকুলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয় খোলা পর ট্রাস্টের পক্ষ থেকে এবারও ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে ‘নভেরা স্মৃতি বৃত্তি’ দেওয়া হবে।