কভিড-১৯ পরীক্ষায় ক্রুনাল পান্ডিয়ার পজিটিভ আসার জেরে গতকালের শ্রীলঙ্কা-ভারত দ্বিতীয় টি-২০ স্থগিত করা হয়। গতকাল সকালে কলম্বোয় র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ক্রুনাল করোনা আক্রান্ত হওয়ায় দু’দলের ক্রিকেটারসহ সব স্টাফকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। যদি সবার করোনা রিপোর্ট নেগেটিভ আসে তাহলে আজ এই ম্যাচ অনুষ্ঠিত হবে।