চাঁদাবাজি মামলায় ঢাবি ছাত্রলীগ নেতা রিমান্ডে

চাঁদাবাজি ও মারধরের অভিযোগে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক আকতারুল করিম রুবেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আশেক ইমামের আদালতে হাজির করে রুবেলের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন শাহবাগ থানায় হওয়া ওই মামলার তদন্ত কর্মকর্তা নীলক্ষেত ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রইচ হোসেন। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে।

রুবেল ঢাবির বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। বাদী মনির হোসেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত। গত ২৬ জুলাই শাহবাগ থানায় ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা করেন তিনি।