Against বনাম Again

উচ্চারণ এবং বানানে অনেক মিল থাকার কারণে আমরা প্রায়ই Again এর স্থলে Against এবং Against এর স্থলে Again ব্যবহার করে ফেলি। আজ আমরা এ দুটি শব্দের অর্থ ও ব্যবহার জানবো।

Against

Against  শব্দটি একটি preposition. শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে।

1. In opposition to something or someone.. (কোনোকিছু বা কারওর বিপক্ষে।)

Synonym : Opposite.

Antonym : Same.

Example : The team playing against us is really strong. (আমাদের বিপক্ষের দলটি আসলেই শক্তিশালী।)

2. Adjacent or next to. (পাশে বা বিপরীতে)

Synonyms : Adjacent, next to.

Antonyms : Remote, detached.

Example : The girl standing against the building is my sister. (দালানের কাছে বা অপর পাশে দাঁড়ানো মেয়েটি আমার বোন।)

Again

Again  শব্দটি একটি adverb. এর অর্থ পুনরাবৃত্তি বা আবার।

Synonyms : Afresh, come again, repeatedly.

Antonyms : Never, infrequently, seldom, unusually, occasionally, sometimes.

Example : Don’t do it again. (এটা আর করো না।)

You can come here again. (তুমি এখানে আবার আসতে পারো।)