বাংলা সাহিত্যের প্রথিতযশা লেখক, বুদ্ধিজীবী ও সাহিত্যিক আহমদ ছফার ২০তম মৃত্যুবাষির্কী গতকাল বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লেখক-ছড়াকার শাহজাহান আজাদ। দিবসটি উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ।