ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিতে গিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হোসনে হুর বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আরজুমান মিয়ার স্ত্রী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া জানান, করোনা উপসর্গ নিয়ে হোসনে হুর বেগম অসুস্থ ছিলেন। গতকাল পরীক্ষার জন্য নমুনা দিতে আসেন। ফরম পূরণের পর নমুনা দেওয়ার আগমুহূর্তে তিনি মারা যান।
এর আগে গত বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বরে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে লাইনে দাঁড়ানো অবস্থায় ঢলে পড়ে মৃত্যুবরণ করেন ইকবাল হোসেন (৪৩) নামে এক ব্যক্তি।