Noun -এর প্রকারভেদ

Noun

যে word দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই noun  বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই noun  বলে। noun  দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়।

Example : Karim does not like to go to school. এই বাক্যে কধৎরস একজন ব্যক্তির নাম।

Kuwait is a Muslim country. এখানে Kuwait একটি দেশের নাম।

Diamond is very valuable. Diamond একটি বস্তুর নাম।

Nouns are classified into five types.

1. Proper Noun  (নাম বাচক বিশেষ্য)

2. Common Noun (জাতিবাচক বিশেষ্য)

3. Collective Noun  (সমষ্টিবাচক বিশেষ্য)

4. Material Noun  (বস্তুবাচক বিশেষ্য)

5. Abstract Noun (গুণবাচক বিশেষ্য)

Proper Noun (নাম বাচক বিশেষ্য)

যে Noun  দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে Proper Noun বলে।

Example : I like the story of Shakespeare. (Shakespeare নির্দিষ্ট একজন ব্যক্তির নাম)।

We planned to visit Sylhet. (Sylhet নির্দিষ্ট একটি জায়গার নাম)।

Have you ever seen the Tajmahal? (Tajmahal  একটি স্থাপনার নাম)।

Common Noun (জাতিবাচক বিশেষ্য)

যে Noun  দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সবাইকে একসঙ্গে বোঝায় তাকেই Common Noun  বলে । যেমন, Student, Book, Dog, Flower, ইত্যাদি।

Example : Alex is a student. (Student দ্বারা সব ছাত্র-ছাত্রীকে বোঝানো হয়েছে। নির্দিষ্ট কোনো ছাত্র কিংবা ছাত্রীকে আলাদা করে বোঝায়নি)।

Dogs can be very cute. (Dog দ্বারা সব কুকুরকে বোঝানো হয়েছে। সেটা যেকোনো জাতের কিংবা ধরনের বা রঙের হতে পারে। যেকোনো দেশের যেকোনো কুকুর হতে পারে)।

You love flower . (এখানে flower দ্বারা সবরকম ফুলকে বোঝানো হয়েছে। এটা যে কোনো জাতের বা ধরনের ফুল হতে পারে। হতে পারে গোলাপ কিংবা টিউলিপ, শিউলি, রজনীগন্ধা অথবা যেকোনো ফুল হতে পারে)।