এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়

অধ্যাপক হাবিবুর রহমান আকন নতুন উপাচার্য

অধ্যাপক মো. হাবিবুর রহমান আকনকে এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৬ জুলাই এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আচার্য, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এই নিয়োগ দেন।

অধ্যাপক রহমান ১৯৭২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি হলের আবাসিক শিক্ষক, হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ফাইন্যান্স কমিটির সদস্য এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ফাইন্যান্স কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।