মাভাবিপ্রবি

ড. সোলাইমানের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান গতকাল বৃহস্পতিবার ভাইস চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া ও মোনাজাত করেন।

বিশ্ববিদ্যালয়ের ডিন, নবগঠিত বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি এবং ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।

গত বুধবার মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের ভিসি হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন শেষ হওয়ায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমানকে ভাইস চ্যান্সেলরের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।