‘রিউমর স্ক্যানার বাংলাদেশ’

আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্কের স্বীকৃতি

বাংলাদেশের দ্বিতীয় তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্কের স্বীকৃতি পেয়েছে ‘রিউমর স্ক্যানার বাংলাদেশ’। গত বুধবার পয়েন্টার ইনস্টিটিউট অব জার্নালিজমের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) এই স্বীকৃতি দিয়েছে। পয়েন্টারের তথ্য যাচাই কার্যক্রম পলিটিফ্যাক্ট ২০০৯ সালে সাংবাদিকতার নোবেল পুরস্কার খ্যাত পুলিৎজার পুরস্কার পায়। ফলে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাই সাংবাদিকতায় একটি গ্রহণযোগ্য ধারা হয়ে উঠতে শুরু করে।

রিউমর স্ক্যানারের প্রতিষ্ঠাতা সুমন আহমেদ বলেন, ‘আমাদের জন্য এটি অত্যন্ত গৌরবের একটি বিষয়, এমন একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান কর্র্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন বেশ সুখকর। ব্যক্তি উদ্যোগে প্রাতিষ্ঠানিক সাহায্য ছাড়া এই যাত্রাটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে আমাদের টিম মেম্বারদের ডেডিকেশনের কারণে যাত্রাটা কিছুটা হলেও সহজ হয়েছে।’