কুষ্টিয়া ২৫০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত আরও আট রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা নাগাদ এই আট রোগীর মৃত্যু হয়।
একই সময়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৩৫০টি নমুনা পরীক্ষা করে ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় সাড়ে ৪২ শতাংশ।
হাসপাতালের সর্বশেষ চিত্র তুলে ধরে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ১৭১ জন আর উপসর্গ নিয়ে ৪৩ জন মোট ২১৪ জন চিকিৎসা নিচ্ছেন।
কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫০টি নমুনা পরীক্ষায় ১৪৭ জনের দেহে করোনা ধরা পড়েছে। শনাক্তের হার প্রায় সাড়ে ৪২ শতাংশ।
তিনি জানান, একদিনে আরও আটজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৪৮ জনে।
আরও পড়ুন...রামেকের করোনা ইউনিটে আরও ১৩ মৃত্যু