টানা ৪৮ ঘণ্টা পর মোংলাবন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজ আবার শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালের পালায় শ্রমিক বুকিং দিয়ে অ্যান্টিগুয়া বাকুড়া পতাকাবাহী জাহাজ এমভি আননা, নেদারল্যান্ডস পতাকাবাহী এমভি সোয়ার পার্টনার, মেশিনারি ও টুবালো পতাকাবাহী জাহজ এমভি ওয়ার্ল্ডইরা-৬ এ সিমেন্টের কাঁচামাল স্লাগ খালাস করার মধ্য দিয়ে কাজ শুরু হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের টিআই (ট্রাফিক ইনচার্জ) সমির কুমার দত্ত বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বাকি ছয়টি জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন শুরু হয়।