শ্রমিকদের যাত্রাপথে খাবার বিতরণ

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে ঢাকাগামী পোশাক শ্রমিকদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

গতকাল রবিবার দুপুর ১টায় ঢাকাগামী কয়েকটি বাসে উঠে পোশাক শ্রমিকদের সঙ্গে কথা বলে এবং তাদের খাবারের সমস্যার কথা চিন্তা করে এই খাবার সবার হাতে তুলে দেন ডা. মনীষা।

ডা. মনীষা চক্রবর্তী বলেন, শনিবার দিনভর দুর্ভোগ সহ্য করে ট্রাকে, ভ্যানে এবং পিকআপে ঢাকায় পৌঁছাতে হয়েছে শিল্প-কারখানার শ্রমিকদের। বাস বন্ধ রেখে শ্রমিকদের ওপর নির্যাতন করেছে সরকার।