জাতীয় বিশ্ববিদ্যালয়

করোনায় সহকারী পরিচালক আতাউর রহমানের মৃত্যু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক মো. আতাউর রহমান (৫২) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত শনিবার রাজধানীর উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাতে গাজীপুর মহানগরীর চান্দুরা গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। শোক বার্তায় উপাচার্য প্রয়াত এ কর্মকর্তার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।