বাইলস না থাকার প্রভাব

সিমোন বাইলস না থাকায় টোকিও অলিম্পিকের জিমন্যাস্টিক্সে বড় ধরনের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্র দলে। নারীদের দলীয় শ্রেষ্ঠত্ব খুইয়েছেন শুরুতে। এরপর সুনিসা লি ব্যক্তিগত অল অ্যারাউন্ডের স্বর্ণ ধরে রাখলেও ভল্টের শ্রেষ্ঠত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকান প্রতিনিধি মিকায়ালা স্কিনারকে পেছনে ফেলে ভল্টে গতকাল স্বর্ণ জিতেছেন অল-অ্যারাউন্ডের রুপাজয়ী ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। আরেক আমেরিকান জেড ক্যারি ৮ ফাইনালিস্টের মধ্যে হয়েছেন ৮ম। দুই রাশিয়ান মেলনিকোভা ও আখাইমোভা যথাক্রমে ৫ম ও ষষ্ঠ হয়েছেন। আনইভেন বার্সে সুনিসা লি ছিলেন। কিন্তু বেলজিয়ামের নিনা ডারওয়েল ও রাশিয়ার আনাস্তাসিয়া ইলিয়ানাকোভার পেছনে পড়ে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। আজ ফ্লোর এক্সাইজের পদকের লড়াই থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন বাইলস মানসিক সমস্যার কারণে। রিওতে গতবার এই ইভেন্ট থেকে সোনা-রুপা জিতেছিল যুক্তরাষ্ট্র।

এবার ফাইনালে আছেন তাদের জেড ক্যারি। লড়তে হবে মেলনিকোভা-আন্দ্রাদের সঙ্গে।