খাগড়াছড়িতে ভারতীয় অবৈধ ওষুধ-প্রসাধনীসহ পাচারকারী আটক

সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও প্রসাধনী উদ্ধার করেছে।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা উপজেলার ২নং বাইল্যাছড়ি রাবার বাগান এলাকার বীর মোহন ত্রিপুরার বাড়িতে এই অভিযান চালানো হয়।

এ সময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে বীর মোহন ত্রিপুরা (৫৯) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী।

দীর্ঘদিন ধরে এই চক্রটি সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধপথে ভারতীয়্ ওষুধ ও প্রসাধনী পাচার করে আসছিল। উদ্ধারকৃত মালামালসহ আটক বীর মোহন ত্রিপুরাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।