বগুড়ার তিন হাসপাতালের করোনা ইউনিটে ২৬ জনের মৃত্যু

বগুড়ায় তিনটি হাসপাতালের করোনা ইউনিটে ২৬ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৬ জন এবং উপসর্গে ৮ জন মারা গেছেন।

রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১০ জন বগুড়ার বাসিন্দা। তারা হলেন- আদমদীঘি উপজেলার মোমেনা বেগম(৬০), শাজাহানপুরের আব্দুল আজিজ(৪৮), সোনাতলার শামসুদ্দিন(৬৫), গাবতলীর আজিজার রহমান(৭৭), আদমদীঘির আকতার বানু(৮৫), সদর উপজেলার জয়নুল আবেদীন(৭১), মতিউর রহমান(৬০),  বজলার রহমান(৭৫) ও বাধন চন্দ্র দাস(৬৫) এবং শিবগঞ্জের তাজুল ইসলাম(৬০)।

বগুড়ার এই ১০ জনসহ মোট মৃত্যুর সংখ্যা ৫৮২জনে দাঁড়িয়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন সোমবার অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৮ নমুনায় নতুন করে আরও ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৬ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া একই সময়ে করোনা মুক্ত হয়েছেন ১৯৩ জন।

ডা. তুহিন আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৪ জন। বর্তমানে জেলায় ১ হাজার ৪৮৪ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।