কঠোর বিধিনিষেধের ১২ দিন: ঢাকায় গ্রেপ্তার ৩৪৫

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের ১২তম দিনে অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় রাজধানীতে গ্রেপ্তার হয়েছে ৩৪৫ জন। রবিবার ঢাকায় গ্রেপ্তার হয়েছিল ৩০৩ জন।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ তথ্য জানায়। ডিএমপি জানায়, এদিন ১৩৫ জনকে মোট এক লাখ ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানাও করা হয়েছে।

এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ এদিন ৩৬৬টি গাড়িকে মোট ৮ লাখ ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম।