সিরাজগঞ্জের শিয়ালকোল এলাকায় নবনির্মিত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ সেবার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক স্বপন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় সিরাজগঞ্জ প্রান্তে উপস্থিত থেকে কনফারেন্সে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর আংশিক-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।