বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত হোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়র গতকাল সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।