অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিল

টোকিও অলিম্পিকের ফাইনালে পৌঁছে গেল গত আসরের স্বর্ণজয়ী ব্রাজিল। সেমিফাইনালে মেক্সিকোকে হারিয়েছে দলটি।

মঙ্গলবার কাশিমা সকার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির নির্ধারিত সময় ছিল গোলশূন্য। পরে অতিরিক্ত সময়েও কোনো দল গোল না পেলে টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানে ৪-১ গোলে জয় হয়েছে ব্রাজিলের।

ফাইনালে স্বর্ণ পদকের লড়াইয়ে ব্রাজিলকে খেলতে হবে স্পেন ও জাপানের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে।