রূপগঞ্জে পুলিশ ফাঁড়ির সামনে প্রকাশ্যে ছিনতাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে অস্ত্রের মুখে জিম্মি করে দুই কিশোরের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই হয়েছে। ছিনতাই হওয়ার ৩ ঘণ্টার মধ্যে পুলিশ ধারালো অস্ত্রসহ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে ছিনতাই হওয়া নগদ টাকাসহ মোবাইল সেটও উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে ঘটে এ ছিনতাইয়ের ঘটনা।

গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীর নাম আশিকুর রহমান। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার ঝালুয়াপাড়া এলাকায়। আশিকুর রূপগঞ্জ উপজেলার পাঁচাইখা এলাকার রফিকুল ইসলামের বাড়িতে বসবাস করে আসছিল।