কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাহমিনা পারভিন আঁখি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাহমিনা পারভিন আঁখি দেবীদ্বার উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
আঁখির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি হাজি আবুল কাশেম ওমানী।