ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ বি এম সাইফুজ্জামান শাহিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ময়মনসিংহ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সারোয়ার জাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান বলেন, ভর্তি হওয়ার পর পরীক্ষা করে তার করোনা শনাক্ত হয়। সাতদিন চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে তিনি মারা যান।