আজ আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। তিনি নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির সাংসদ ছিলেন। রাজনৈতিক জীবনে বিএনপির স্থায়ী কমিটিতে সিনিয়র সহসভাপতিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি পর্যায়ক্রমে ছিলেন সরকারের ডাক, তার, টেলিযোগাযোগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ পদে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির নির্দেশনায় রূপগঞ্জের কাঞ্চন পৌর বিএনপির উদ্যোগে বিরাবোর বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। ২০১২ সালের ৪ আগস্ট ৭৮ বছর বয়সে মারা যান তিনি।