ভার্চুয়ালি সভায় নজরুল

বিএনপির হেল্প সেন্টারে বাধা দেওয়া হচ্ছে

দেশের বিভিন্ন জায়গায় বিএনপি গঠিত করোনা হেল্প সেন্টারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘এটি একটি অমানবিক অপরাধ। যেখানে সরকারের সুযোগ করে দেওয়া উচিত সেখানে উল্টো বাধা দিচ্ছে।’ গতকাল মঙ্গলবার শেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে করোনার হেল্প সেন্টার উদ্বোধনকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘যেখানে করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রতিদিন শত শত মানুষ মৃত্যুবরণ করছেন, যেখানে এই মহামারীতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা সেখানে করোনার হেল্প সেন্টারে বাধা দেওয়া অমানবিক অপরাধ। এটা বিস্ময়কর। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জাবোধ করছি।’