সাভারে সরকারি কারখানায় আগুন

সাভারে একটি তাঁবু তৈরির কারখানায় অগ্নিকান্ড হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের রাজাসন ডেল্টার মোড় এলাকায় আর্মি পলি ভেনায়েল কোটিং ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, আমরা তিনটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। তবে আমরা আসার আগেই কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।