দ্বিতীয় অধ্যায় : পরিবেশ দূষণ
যোগ্যতাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন
১. বেঁচে থাকার জন্য আমরা নানাভাবে কী ব্যবহার করি?
উত্তর : পরিবেশ
২. বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে কী হয়?
উত্তর : পরিবেশ দূষণ
৩. পৃথিবীর অনেক বড় সমস্যার মধ্যে অন্যতম সমস্যা কোনটি? উত্তর : পরিবেশ দূষণ
৪. পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ কী?
উত্তর : শিল্পায়ন
৫. শিল্প-কারখানা সচল রাখতে কী প্রয়োজন?
উত্তর : জীবাশ্ম জ্বালানি
৬. দূষণের প্রধান উৎস কোনটি?
উত্তর : জীবাশ্ম জ্বালানি
৭. পরিবেশ দূষণের দ্বিতীয় প্রধান কারণ কী?
উত্তর : জনসংখ্যা বৃদ্ধি
৮. কী কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং অ্যাসিড বৃষ্টি হচ্ছে?
উত্তর : বায়ুদূষণ
৯. খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ কী ধ্বংস করছে?
উত্তর : পরিবেশ
১০. মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয় কীসের প্রভাবে?
উত্তর : পরিবেশ দূষণে
১১. দূষণের কারণে কে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে?
উত্তর : মানুষ
১২. জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে কেন?
উত্তর : দূষণের ফলে
১৩. দূষণের ফলে কী ধ্বংস হচ্ছে?
উত্তর : খাদ্যশৃঙ্খল
১৪. দূষণের ফলে কীসের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে?
উত্তর : পৃথিবীর
১৫. পরিবেশ দূষণের ফলে কী বিলুপ্ত হয়ে যাচ্ছে?
উত্তর : জীব
১৬. হিমবাহ গলে কীসের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে?
উত্তর : সমুদ্রের
১৭. বায়ু, পানি, মাটি ও শব্দদূষণের মাধ্যমে কী হয়?
উত্তর : পরিবেশ দূষণ
১৮. বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ কী দূষিত করে?
উত্তর : বায়ু
১৯. গাছপালা ও ময়লা-আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমে কী হয়?
উত্তর : বায়ুদূষণ