মুক্তিযুদ্ধের গবেষক অধ্যাপক শফিউদ্দিন তালুকদার (৫৪) মারা গেছেন। গতকাল বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শফিউদ্দিন তালুকদার ১৯৬৭ সালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের যমুনার চর এলাকা জুঙ্গীপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
তার গবেষণাধর্মী উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘মুক্তিযুদ্ধে ভূঞাপুর’, ‘বাংলাদেশের আদিবাসী মুক্তিযোদ্ধা’, ‘একাত্তরের গণহত্যা : যমুনার পূর্ব পশ্চিম’, ‘একাত্তরের বয়ান’। এছাড়া প্রবন্ধের মধ্যে রয়েছেÑ ‘মুক্তিযুদ্ধে হাজং আদিবাসী’, ‘আদিবাসী গারো মুক্তিযোদ্ধা’, ‘মুক্তিযুদ্ধে প্রত্যক্ষদর্শীর স্মৃতিচারণ : আদিবাসী মুক্তিযোদ্ধা’, ‘মুক্তিযুদ্ধে ভূঞাপুরের ঐতিহাসিক ঘটনা’, ‘সাটিয়াচড়া-গোড়ান গণহত্যা’, ‘আদিবাসী নারী মুক্তিযোদ্ধা সন্ধ্যারাণী সাংমা’, ‘সিরাজকান্দি জাহাজমারা যুদ্ধ’, ইত্যাদি।