প্রতি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব হবে : ইউজিসি

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব স্থাপন করা হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে এ কার্যক্রম নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল বৃহস্পতিবার ইউজিসির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের বিভিন্ন দিক তুলে ধরা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়নে ইউজিসি ৯ সদস্যের একটি কমিটি গঠন করে। অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা ক্ষেত্রে যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।’