করোনাভাইরাসে নতুন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক ও একজন উপপরিচালকসহ মোট ১১ কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বর্তমানে কভিড-১৯-এ আক্রান্ত হয়ে তারা বর্তমানে হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে সংস্থাটির ১৫৬ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। তা ছাড়া করোনায় এক পরিচালকসহ তিনজন মারা গেছেন। তবে ১৪২ জন সুস্থ হয়েছেন। এ ব্যাপারে দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান জানান, দুর্নীতি দমন ও প্রতিরোধে কাজ করতে গিয়ে করোনাভাইরাসে প্রতিনিয়ত কর্মকর্তা-কর্মচারীরা আক্রান্ত হচ্ছেন। তারপরও আমাদের কর্মকাণ্ড চলমান আছে।