সোহেলসহ বিএনপির তিন নেতার বাসায় পুলিশের তল্লাশির অভিযোগ

হাবিব-উন-নবী খান সোহেলসহ দলের তিন নেতার বাসায় পুলিশ তল্লাশি ও হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ঢাকা মহানগর বিএনপি।

অন্য দুই নেতা হলেন- মোশাররফ হোসেন খোকন ও আ ন ম সাইফুল ইসলাম।

শুক্রবার সন্ধ্যায় বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।

সদস্য ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্যসচিব জনাব রফিকুল আলম মজনু এক বিবৃতিতে এ অভিযোগ করেন।

এর আগে, বিএনপির ঢাকা মহানগর কার্যালয়ে (ভাসানী ভবন-নয়াপল্টন) সদ্য ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক  কমিটির সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ কয়েকজনের সঙ্গে শাখার বিভিন্ন পর্যায়ের নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।