জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে প্রশাসনিক ভবনের সামনে রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
দিবসটি উপলক্ষে বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. উজ্জল কুমার প্রধান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী প্রমুখ ।