সালাম না দেওয়ায় খুন

আড়াই বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে সালাম না দেওয়াকে কেন্দ্র করে খুন হন এরশাদ (৩০)। চাঞ্চল্যকর এ হত্যাকা-ের আড়াই বছর পর প্রধান আসামি মো. জসিম উদ্দিনসহ (৩৬) দুজনকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো (উত্তর)। গ্রেপ্তার অপর আসামি হলেন মো. কবির (৩৯)। গত মঙ্গল ও বুধবার তাদের গ্রেপ্তারের পর দুই দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই।

গতকাল শুক্রবার রিমান্ডের প্রথম দিন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।