করোনা উপসর্গ নিয়ে কুবি শিক্ষার্থীর মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল হাসান। গতকাল রবিবার দুপুর আড়াইটায় শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবুল হাসান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাতবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। কয়েক দিন আগে জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট দেখা দিলে তিনি কুমিল্লা মেট্রোপলিটন হাসপাতালে দুদিন ভর্তি ছিলেন। অবস্থার উন্নতি হলে তাকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। গতকাল সকালে ফের শ্বাসকষ্ট শুরু হলে দুপুরের দিকে হাসাপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।