গণটিকা গণহয়রানিতে পরিণত হয়েছে : বাম গণতান্ত্রিক জোট

দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর ক্রমবর্ধমান ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটটির নেতারা বলেন, সরকারের পরিকল্পনাহীনতা, সমন্বয়হীনতা, আত্মম্ভরীতা ও দুর্নীতি-অনিয়মের ফলেই করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে এবং ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। গতকাল রবিবার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কমিটির সভায় জোটের নেতারা এসব কথা বলেন।

সভায় বলা হয়, সরকারের একেক মন্ত্রী একেক রকম বক্তব্য দিচ্ছেন। সকালে এক সিদ্ধান্ত বিকেলে তা বদল করে আরেক সিদ্ধান্ত ঘোষণা করছে, যা সরকারের চরম ব্যর্থতা ও অস্থিরতার প্রকাশ।