বাংলাদেশ অ্যাপারেল ইয়াং লিডার্স অ্যাসোসিয়েশন (বায়লা) ‘রোড টু রিকভারি’ শীর্ষক একটি গবেষণা কর্মসূচি শুরু করেছে। মহামারী চলাকালীন কিংবা তারপরে তৈরি পোশাক শিল্পকে কীভাবে উন্নত ও শক্তিশালী করা যায় সে বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করবে বায়লা। তার অংশ হিসেবে ‘আরএমজির সঙ্গে জড়িত সকল কর্মচারীকে জীবিকা পুনরুজ্জীবিত করতে হবে’ এই শিরোনামে গতকাল রবিবার একটি অনলাইন সভার আয়োজন করে বায়লা।
আয়োজিত এ সভায় অতিথি ছিলেন এনভয় গ্রুপ ও বিজিএমইএর পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, ফতুল্লা অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএর সহ-সভাপতি ফজলে শামীম এহসান এবং স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম।