জয়পুরহাটে ক্ষেতলালে মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে সাইকেল চালক নিহত হয়েছে। সোমবার দুপুরে দেওগ্রাম বেড়ার ঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান (৫০) ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের আব্দুল লতিফের ছেলে।
ক্ষেতলাল থানার অফিসার ইনর্চাজ নিরন্দ্রেনাথ মন্ডল জানান, জয়পুরহাট- গোপিনাথপুর সড়কে দেওগ্রাম বেড়ার ঘররে সামনে মোটরসাইকেল ও সাইকেল চালকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সাইকেল চালক হাফিজুর রহমানের মৃত্যু হয়।