করোনা মহামারীর কয়েক ধাপে টালমাটাল অবস্থা ছিল ভারতের। করোনার তৃতীয় ধাপে সবচেয়ে বেশি নাজুক পরিস্থিতি ছিল দেশটিতে।
করোনায় অর্থনীতির পাশাপাশি ধাক্কা খেয়েছে দেশটির শিক্ষাখাতও। মহামারীর জেরে ভারতে টানা দেড় বছর ধরে বন্ধ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এর প্রভাব কাটাতে করোনা মহামারীর মধ্যেও মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে ভারতের বেশিরভাগ রাজ্যের সরকার।
এরই মধ্যে স্কুল খোলা শুরু হয়েছে কোথাও কোথাও। সরাসরি ক্লাসে উপস্থিত হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে অনেক জায়গায়। অনলাইনেও চলবে ক্লাস-পরীক্ষা। তবে টিকা নিলেও মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি।
যেসব রাজ্য স্কুল খুলেছে সেগুলো হচ্ছে পাঞ্জাব, হিমাচল, উত্তরাখ-, ছত্তিশগড়, ঝাড়খন্ড। এসব রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান ২ আগস্ট থেকে খুলে দেওয়া হয়েছে।