স্বাস্থ্যের ডিজির আশ্বাস

মেডিকেল টেকনোলজিস্টদের কর্মসূচি স্থগিত

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের আশ্বাসে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ ২০২০-এর চূড়ান্ত ফল প্রকাশ এবং করোনা মোকাবিলায় আরও ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করা নিয়োগপ্রত্যাশীরা কর্মসূচি স্থগিত করেছেন। গতকাল সোমবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয় কমিটির প্রধান উত্তম কুমার।

তিনি বলেন, ‘ডিজি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের সঙ্গে কথা বলে অতি দ্রুত ফল প্রকাশের বিষয়ে আশ্বস্ত করেন। তারই ধারাবাহিকতায় আমরা সাময়িক আন্দোলন স্থগিত ঘোষণা করি। চলতি মাসের (আগস্ট) মধ্যে ফল প্রকাশ না হলে আমরা পুনরায় ১ সেপ্টেম্বর থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলব।’