এবার ডিজিটাল আইনের মামলায় রিমান্ডে ঈশিতা

বিভিন্ন সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ডা. ইশরাত রফিক ঈশিতা  ও তার সহযোগী শহিদুল ইসলাম ওরফে দিনারের এবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালত এ আদেশ দেয়। এদিন মাদক ও প্রতারণা মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড শেষে ঈশিতা এবং দিনারকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।